, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 79%

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারদলীয় নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা কর্মসূচি’র ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে অনাহারে থাকা সরকারদলীয় নেতাকর্মীদের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, মানুষের দেওয়া সামান্য অর্থও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে পারে।

হাসনাত আবদুল্লাহ জানান, কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, দান সংগ্রহের মাধ্যমে চাঁদাবাজির বিকল্প হিসেবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

তবে এ দানবক্সে সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহৃত হবে, কারা পুনর্বাসনের আওতায় আসবেন এবং পুরো কার্যক্রমের কাঠামো কী হবে—এ বিষয়ে তাঁর পোস্টে বিস্তারিত জানানো হয়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত