, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

পার্কভিউ হাসপাতালে ডিবি পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী সন্তান প্রসবের সময় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, সন্তান প্রসবের জন্য হাসানের স্ত্রী পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় হাসপাতালে অবস্থান করছিলেন হাসান। অভিযোগ অনুযায়ী, সকালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি হাসপাতালে এসে তাঁকে সঙ্গে নিয়ে যান। তবে তাঁকে কোথায় নেওয়া হয়েছে বা কী কারণে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে যারা হাসানকে নিয়ে গেছেন, তাঁরা প্রকৃতপক্ষে ডিবি পুলিশের সদস্য কি না—এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও হাসানকে নিয়ে যাওয়ার কারণ নিশ্চিত হলে ঘটনাটির বিস্তারিত তথ্য জানা যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত