, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

জাতিসংঘের পরবর্তী মহাসচিবের দৌড়ে এগিয়ে কে?

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় ফের এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থ দফার অনানুষ্ঠানিক ‘স্ট্র পোল’-এ তিনি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের গোপন ভোটে গ্রিনস্প্যান ১০টি ‘এনকারেজ’ বা সমর্থনমূলক ভোট পেয়েছেন। বিপরীতে তিনটি ‘ডিসকারেজ’ এবং দুটি ‘নো অপিনিয়ন’ ভোট পড়েছে তার পক্ষে। গায়ানার ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট ও আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি দুজনই আটটি করে সমর্থনমূলক ভোট পেয়েছেন।

গ্রিনস্প্যান এর আগে অনুষ্ঠিত প্রথম ও তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটেও শীর্ষে ছিলেন। তবে এই ভোটগুলো চূড়ান্ত নির্বাচন নয় এবং এগুলোর আনুষ্ঠানিক ফল নিরাপত্তা পরিষদ প্রকাশ করে না। কূটনৈতিক সূত্রের মাধ্যমে ফলাফল প্রকাশ্যে এসেছে।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের শেষে শেষ হওয়ার কথা। তাকে পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করতে নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন হবে। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিয়োগ দেবে।

 

তবে গ্রিনস্প্যানের এগিয়ে থাকা মানেই তার নির্বাচন নিশ্চিত—এমন নয়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের—সমর্থন চূড়ান্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। আরও কয়েক দফা অনানুষ্ঠানিক ভোটের পর কোনো প্রার্থীকে নিয়ে ঐকমত্য তৈরির চেষ্টা হবে।

গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডির মহাসচিব এবং এর আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হলে তিনি জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হবেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত