, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

গোলপাহাড়–জিইসি সড়কের ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

নগরের গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গুরুত্বপূর্ণ এই সড়কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সামগ্রী সরিয়ে দেওয়া হয়।

অভিযানকালে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র। তিনি বলেন, ফুটপাত পথচারীদের ব্যবহারের জন্য নির্ধারিত। সেখানে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে পণ্যসামগ্রী না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান মেয়র।

নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশনের নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত