, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

বাঁশখালীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করল মনির আহমদ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার কাথরিয়া দারুল উলুম হামিউসসুন্নাহ বালক-বালিকা মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা ও ইসলামী কিডস গার্ডেন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ রুমান। প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির।

বিশেষ অতিথি ছিলেন আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা এবং ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ বিকাশে শৈশব থেকেই কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন জানান, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেন। নতুন কোরআন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত