, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতি শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত ২৫ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের তালিকায় রয়েছেন ৯ জন। তারা হলেন—আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং এমবিবিএসের আফসানা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ জন। তারা হলেন—আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।

এ ছাড়া ২০২১ সালের তালিকায় রয়েছেন ৮ জন। তারা হলেন—ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের নুসরাত জাহান, অর্থনীতির মিন্টু বড়ুয়া, আইনের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞানের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

ইউজিসির তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে প্রাপ্ত মনোনয়ন যাচাই-বাছাই এবং পুনঃযাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহ দিতে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে ইউজিসি। পরবর্তী সময়ে নীতিমালা সংশোধনের মাধ্যমে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ পুরস্কারের আওতায় আনা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত