চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সাবেক কর্মকর্তাসহ ১৮৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরের নিউমার্কেট এলাকায় হামলায় আহত হওয়ার অভিযোগে ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছিল আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বাদী কফিল উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার আবেদন মঞ্জুর করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
বিষয়টি বুধবার (৭ অক্টোবর) রাতে প্রকাশ্যে আসে।
ইতি/
