, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে সরবরাহ সংকটের আশঙ্কা আরও বাড়বে।

বাজারে সরবরাহ নিয়ে এই অনিশ্চয়তার প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বিভিন্ন দেশে জ্বালানি ও পরিবহন ব্যয়েও এর প্রভাব পড়তে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত