, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে ১,২২৪ জন গ্রেপ্তার-আটক

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ২২৪ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত পুলিশি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬১৭ জনকে। তাঁদের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে কুমিল্লায় সর্বাধিক ২৫৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ১২৮, চট্টগ্রামে ৮১, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, নোয়াখালীতে ৩৪, রাঙামাটিতে ৩০, কক্সবাজারে ১৮, খাগড়াছড়িতে ১৭, চাঁদপুরে ১০ এবং ফেনীতে পাঁচজন আটক হয়েছেন।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ১৩ জনের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে যথাক্রমে চার ও দুজন রয়েছেন। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে দুজন করে এবং চাঁদপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত