, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

কর্ণফুলীতে শিশু নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুল গফুর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া বাজার এলাকায় সেপ্টেম্বরের শুরুতে শিশুটিকে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে আবদুল গফুরের বিরুদ্ধে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার পর থেকে আবদুল গফুর পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আবদুল গফুর জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শিশুটির সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা বিবেচনায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত