, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে তাঁর এ সফর। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে সংগঠনের সাবেক সাথী ও সদস্যদের অংশগ্রহণের কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে সম্মেলন ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দায়িত্ব পালনের বিষয়ে কী দিকনির্দেশনা আসে, সেদিকে নজর রয়েছে অংশগ্রহণকারীদের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত