
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন ৮০/৯০ দশকের ত্যাগী,মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা,আলহাজ্ব আইয়ূব আলী।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে যেকজন তৎকালীন ছাত্রলীগ নেতা সামনে থেকে নেতৃত্ব দিয়ে চট্টগ্রামে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে অসমান্য অবদান রেখেছিলেন তাদের অন্যতম একজন আইয়ূব আলী।তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য ছিলেন,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগে সহ-সভাপতি,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এর আগের কমিটিতে কার্যকরী সদস্যসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য গত ০৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

