, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 95%

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জমির উদ্দিন।

অভি পাল(প্রতিনিধি)

আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও কোদালা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন।

সোমবার (১১সেপ্টেম্বর) তাঁর সাথে স্বাক্ষাতে তিনি এ তথ্য জানান… গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি বলেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি মহোদয়কে বিজয়ী করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন এবং আগামী সংসদ নির্বাচনেও প্রিয় নেতাকে নিজের সর্বোচ্চ দিয়ে জয়যুক্ত করার জন্য সক্রিয় ভূমিকা রাখার সম্মতি প্রকাশ করেন।
আওযামী পরিবারের সন্তান হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করার অনুরোধ জানান।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত