Tuesday, June 23, 2026

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

সংবাদদাতা(উখিয়া কক্সবাজা)কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক আয়োজিত ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে উখিয়া উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদরুল আলম, আরো উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সিনিয়র শিক্ষক তপন দাশ, রুপন দেওয়ানজি, নুরুল আবছার, প্রিয়সেন বড়ুয়া, মোঃ কামরুদ্দিন মুকুল, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত