Tuesday, June 23, 2026

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে অপহরণকৃত ভিকটিম উদ্ধার পূর্বক অপহরণ মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে অপহরণকৃত ভিকটিম উদ্ধার পূর্বক অপহরণ মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার

জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্সসহ গত ১৫/১০/২০২৩খ্রি. তারিখ সাতকানিয়া থানাধীন ০৬নং এওচিয়া ইউপিস্থ ০৫নং ওয়ার্ড এওচিয়ার টেক সাতকানিয়া টু বাঁশখালী রোডের পূর্ব পার্শ্বে এমরান স্টোর নামীয় কুলিং কর্নারের সামনে রাস্তার উপর হতে অপরহণকৃত ভিকটিম এমরান হোসেন (৫২), পিতা- মৃত জামাল আহাম্মদ, সাং- মধ্য এওচিয়া, দানিশ চৌধুরী বাড়ী, ৫নং ওয়ার্ড, ০৬নং এওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে উদ্ধার করতঃ অপহরণকারী ২নং আসামী মোঃ হারুনুর রশিদ(৩৮), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-মৃত ইসলাম খাতুন ,স্থায়ী: (গ্রাম-হাজারখীল, হামজা বাপের বাড়ী, ০৮নং ওয়ার্ড, ০৪নং কাঞ্চনা ইউনিয়ন) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে ভিকটিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন(২১), পিতা-এমরান হোসেন, মাতা-কাউছার আক্তার, স্থায়ী: (গ্রাম-মধ্য এওচিয়া, দানিশ চৌধুরী বাড়ী, ০৫নং ওয়ার্ড, ০৬নং এওচিয়া ইউনিয়ন) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, বাদী হইয়া লিখিত এজাহার দায়ের করেন। বাদীর ছেলের এজাহারের লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং- ২৬, তারিখ- ১৬/১০/২০২৩খ্রিঃ, ধারা- ৩৬৫/৩৮৭/ ৩৪ পেনাল কোড রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত