Tuesday, June 23, 2026

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের গেইট ও বাউন্ডারি ওয়াল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আজ ০১ নভেম্বর ২০২৩ খ্রি: চট্টগাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশ ও প্রস্থান গেইট এবং বাউন্ডারি ওয়াল উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্ বিপিএম এবং ‘PHP Family’ এর চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার কার্যালয়ের গেইট এবং বাউন্ডারি ওয়ালের নির্মাণশৈলী ও বাস্তবায়নে ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। উক্ত নির্মাণ কাজের অর্থায়নে ছিলো PHP Family গ্রুপ এবং তদারকিতে ছিলেন জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মনীষ দাশসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স ও ‘PHP Family’ গ্রুপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত