, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

এলসি ও কাঁচামাল সংকটে কর্ণফুলীতে

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাঁচামাল আমদানিতে জটিলতা, এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সংকট এবং দীর্ঘদিনের আর্থিক চাপের কারণে এস আলম গ্রুপের ১১টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তে প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক-কর্মচারী সরাসরি কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

জানা গেছে, ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় বেশ কয়েক মাস ধরেই কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক সংকটও তীব্র আকার ধারণ করে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ ১১টি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন। কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকদের মধ্যে চাকরির নিরাপত্তা ও বকেয়া পাওনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এলসি জটিলতার সমাধান, কাঁচামাল আমদানির স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং আর্থিক সংকট কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এ সংকট আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে হাজারো শ্রমিকের জীবিকা ও দেশের শিল্প উৎপাদনও বড় ধরনের প্রভাবের মুখে পড়বে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত