, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

দেশে-বিদেশে বাড়ছে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ

নিজস্ব প্রতিবেদক

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় ছিল ৩ হাজার ৮৪ কোটি টাকা। চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬১ কোটি  টাকা এক বছরে ব্যয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ

খাতসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন মেটাতে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরতা বাড়ছে। পাশাপাশি ব্যাংকগুলোর বিভিন্ন ছাড়, ক্যাশব্যাক ও কিস্তি সুবিধাও কার্ড ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

জুনে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয়ের সবচেয়ে বড় অংশ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে—২ হাজার ২৭৩ কোটি টাকা। খুচরা বিক্রয়কেন্দ্রে ব্যয় হয়েছে আরও ৪৭১ কোটি টাকা। অর্থাৎ এ দুই খাতেই মোট ব্যয়ের প্রায় ৬২ শতাংশ হয়েছে।

দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বেড়েছে ব্যয়। জুনে বাংলাদেশিরা বিদেশে কার্ডের মাধ্যমে প্রায় ৫৫৩ কোটি টাকা খরচ করেছেন, যা মে মাসের তুলনায় ১২৮ কোটি টাকা বেশি। বিদেশে সর্বোচ্চ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে, এরপর থাইল্যান্ডে।

জুন শেষে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৫০ হাজার। অর্থনীতিবিদদের মতে, নগদবিহীন লেনদেনের বিস্তার ও জীবনযাত্রার বাড়তি ব্যয়—দুই কারণেই ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। তবে সময়মতো বিল পরিশোধ না করলে সুদ ও চার্জের কারণে গ্রাহকের ঋণের চাপ আরও বাড়তে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত