, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 78%

চকরিয়ায় বন্ধুর ঘুষিতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার বাসিন্দা। সে চিরিঙ্গায় তার দাদার পানের দোকানে থাকত।

মঙ্গলবার রাতে দোকান থেকে পানি আনতে বের হলে বায়তুশ শরফ সড়কে তার সমবয়সী এক শিশুর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিশুটি তারেকুরের কানের পাশে সজোরে ঘুষি মারে বলে স্থানীয়রা জানান।

ঘুষির পর তারেকুর অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই শিশুর বিরোধ থেকে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় আলোচনা চলছে।

এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত