, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

চান্দগাঁওয়ে মোবাইল নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় মোবাইল ফোন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চররাঙ্গামাটিয়া এলাকার লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে সাকিবের সঙ্গে পূর্বপরিচিত কয়েকজনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁওয়ের চররাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. নজুম উদ্দিনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে সাকিবের সঙ্গে পূর্বপরিচিত একজনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় সাকিব নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত