, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 92%

সাকিব হত্যা মামলায় ৮ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোহাম্মদ সাকিব হত্যা মামলায় এজাহারভুক্ত প্রথম তিন আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আটজনের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামি রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি ও অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য জানান চান্দগাঁও কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।

এর আগে ২০ আগস্ট চান্দগাঁওয়ের মোহরা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত