, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 92%

রাঙ্গুনিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ওই এলাকার হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় নয় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী মোজাম্মেল হকের সঙ্গে আবদুল মান্নানের বিরোধ তৈরি হয়। এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে পুরোনো বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

পরে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আবদুল মান্নানের ওপর হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ওই সময় রাতের অন্ধকারে তাঁর ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল হক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত