, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 67%

প্রয়াত বন্ধুদের স্মরণে ক্লাব ৯৪ বিডির দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে রাজধানী ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ক্লাব ৯৪ বিডি। এতে কুমিল্লার প্রয়াত বন্ধু মাহাবুবুর রহমানসহ ব্যাচটির অন্য প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুরানা পল্টনের ২১/১ মুক্তি ভবনের দ্বিতীয় তলায় উইলস ট্রাভেলসে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ১৯৯৪ ব্যাচের বন্ধু আলহাজ্ব মাওলানা মোস্তফা কামাল আজাদী।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাব ৯৪ বিডির স্রষ্টা, প্রশাসক ও লেখক তসলিম উদ্দীন রানা, উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, প্রশাসক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক হেদায়েত উল্লাহ তুর্কী, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক মোহাম্মদ আরশাদ, প্রশাসক আমির হোসেন আমু, স্বদেশ প্রবাসী ৯৪-এর সভাপতি শাকিল আহমেদ ভূঁইয়া, ক্লাব ৯৪-এর স্রষ্টা ও প্রশাসক এস এম আতাহার জামাল, নোফেলের স্রষ্টা ও প্রশাসক আব্দুর রহিম এবং জেনারেশন ৯৪ অব বাংলাদেশের প্রশাসক শাহাদাত।

এ ছাড়া লায়ন বেলাল সরকার, শামীম আহমেদ, এমদাদুল হক মিলন, মনিরুজ্জামান টিপু, বেলাল হোসেন অভি, আকাশ আবেদীন, মাসুদ হোসেন ডালিম, মোজাম্মেল, ইউছুফ আলী ও সোলাইমানসহ ১৯৯৪ ব্যাচের বিভিন্ন বন্ধু অনুষ্ঠানে অংশ নেন।

মাহফিলে প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি অসুস্থ বন্ধুদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনাও করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের স্মৃতিচারণ করেন উপস্থিত সদস্যরা। একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত