, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রাম চেম্বারের সঙ্গে বৈঠক: বাংলাদেশি পণ্যে যুক্তরাজ্যের শুল্কমুক্ত সুবিধার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে অধিকাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

জেমস গোল্ডম্যান বলেন, এলডিসি উত্তরণের পর তিন বছরের ট্রানজিশনাল সময়ে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এ সময়সীমা শেষ হওয়ার পরও প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্যের জন্য এ সুবিধা বহাল থাকবে।

এ ছাড়া ব্রিটিশ পণ্য, সেবা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আর্থিক সহায়তা দিতে যুক্তরাজ্য সরকার দুই বিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে বলে জানান তিনি। এ তহবিলের সহায়তায় বাংলাদেশি ব্যবসায়ীরা যুক্তরাজ্যে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।

যুক্তরাজ্যের বাজারে প্রবেশের বিভিন্ন নিয়ম, পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে চেম্বারের সদস্যদের ধারণা দিতে শিগগিরই চিটাগাং চেম্বারে একটি কর্মশালা আয়োজনের কথাও জানান ডেপুটি হাইকমিশনার।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত