, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সমন্বয়ে একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি

পাঁচ দফা প্রস্তাবে যা রয়েছে

1. প্রত্যাবাসনের রোডম্যাপ: রোহিঙ্গাদের নিজভূমিতে ফেরাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সমন্বয়ে সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রণয়ন।

2. নিরাপত্তা ও মৌলিক অধিকার: মিয়ানমারে সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা।

3. মানবিক সহায়তা: রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত, স্থিতিশীল ও পূর্বানুমেয় সহায়তা অব্যাহত রাখা।

4. ন্যায়বিচার ও জবাবদিহি: রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা।

5. আন্তঃসীমান্ত অপরাধ দমন: মানবপাচার, মাদকপাচারসহ আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

সংকটের চাপ ও বাংলাদেশের অবস্থান

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে দেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা খাতে চাপ বাড়ছে। বিশেষ করে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীও এ সংকটের প্রভাব বহন করছে।

তিনি আরও উল্লেখ করেন, রাখাইন রাজ্যে এখনো সহিংসতা, চলাচলে বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতি বিরাজ করায় রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। একই সঙ্গে মানবিক সহায়তার অর্থায়ন কমে আসায় শরণার্থীদের প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য, মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সংকটের মূল কারণ সমাধানে কার্যকর উদ্যোগ জরুরি। তাঁর মতে, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে; তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারে নিহিত।

  1. ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত