, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

মগদীঘির মাঠে ফুটসাল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এটিএম জাহেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মগদীঘির বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মগদীঘির বাজার ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঐতিহাসিক মগদীঘির মাঠে আয়োজিত ফাইনাল ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এটিএম জাহেদ চৌধুরী।

ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি উপস্থিত খেলোয়াড় ও তরুণদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় তরুণদের নিয়মিত খেলাধুলায় যুক্ত হওয়ার পাশাপাশি ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। তরুণদের জন্য সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরিতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম, মোঃ রাশেদুল হক, এম এম চিশতী, দেরাজ মিয়া চৌধুরী, এমডি জুনাইদ চৌধুরী ও আজিজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব কাইছার চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন ইমন, মোহাম্মদ ইসমাইল, আজিজুর রহমান বাচ্চু, মাস্টার ইউসুফ, মাস্টার আমির আহমেদ, মোজাম্মেল হক, মিজান রহমান, মোহাম্মদ মারুফ, শাহ নেওয়াজ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট আয়োজক, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক ও ক্রীড়ানুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত