, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রাম রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম জেলায় ছয়জন, কুমিল্লায় দুজন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুরে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত