, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 73%

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতিতে শামীম আল সাইফুল সোহাগের সহধর্মিণী

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগের সহধর্মিণী সোহেলী পারভীন রিয়া মনি।

মঙ্গলবার সন্ধ্যার পর তিনি কলাপাড়ার মদনমোহন আখড়াবাড়ি পূজামণ্ডপ, চিংগুড়িয়া পূজামণ্ডপ, পাখিমারা পূজামণ্ডপ এবং মহিপুর থানার সদর এলাকার মহিপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন সোহেলী পারভীন রিয়া মনি।

 

পাশাপাশি, তাঁর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।

আরু//ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত