
এম এ জুহাইর সংবাদদাতা
১৮ সেপ্টেম্বর কর অঞ্চল-৪, চট্টগ্রামের আয়োজনে সম্মানিত চিকিৎসকগণের অংশগ্রহণে গণশুনানি কর অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সম্মানিত চিকিৎসকগণ স্বতস্ফূর্তভাবে তাঁদের মতামত প্রকাশ করেন। কর কমিশনার মহোদয় অত্যন্ত গুরুত্বসহকারে তাঁদের কথা শুনেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
কর অঞ্চল-৪, চট্টগ্রামের সুযোগ্য কর কমিশনার জনাব ছাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত কর অঞ্চলের সম্মানিত পরিদর্শী রেঞ্জ-৩ মহোদয়, এবং অন্যান্য সার্কেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

