, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

ভোক্তাদের জন্য নতুন চাপ,

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

দেশে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগস্ট মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১,৫২৮ টাকা।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, নতুন এ মূল্য ২ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে। কমিশনের নিয়মিত মাসিক মূল্য সমন্বয়ের অংশ হিসেবে আন্তর্জাতিক বাজারে এলপিজির আমদানি মূল্য, ডলার বিনিময় হার, পরিবহন ব্যয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

এলপিজির নতুন মূল্য দেশের সব লাইসেন্সধারী বিপণনকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। তবে কোম্পানিভেদে পরিবহন ও বিতরণ ব্যয়ের কারণে খুচরা বাজারে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।

এদিকে, এলপিজির দাম বৃদ্ধির ফলে আবাসিক খাতের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ, ছোট ব্যবসা ও এলপিজিনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব এলাকায় এখনও পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের সংযোগ নেই, সেসব অঞ্চলের সাধারণ ভোক্তাদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।

প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত