, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 93%

দেশে পেনিসিলিন উৎপাদনে নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত নতুন উৎপাদন কেন্দ্রে হেলথকেয়ার ফার্মা পেনিসিলিন উৎপাদনের পরীক্ষামূলক (Trial Production) কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির এই প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে কারখানার যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও সব ধরনের মানদণ্ড পূরণ সাপেক্ষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বিশ্লেষকদের মতে, দেশে পেনিসিলিন উৎপাদন শুরু হলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি ওষুধশিল্পের সক্ষমতা আরও বাড়তে পারে। ভবিষ্যতে রপ্তানি সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত