, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 94%

হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তাররা হলেন—হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হালিশহর থানাধীন বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালানো হয়। জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে পরিচালিত এ অভিযানে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে এসআই দেলোয়ার হোসেনসহ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান চলাকালে সন্দেহভাজন ওই দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছে গাঁজা পাওয়া যায়। পরে উদ্ধার করা মাদক জব্দ করে তাদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি হালিশহর থানার মামলা নম্বর-০৯, তারিখ ১৭ আগস্ট ২০২৬।

মামলার পর গ্রেপ্তার দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক পরিবহন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত