, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৩৪ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে এবং এসব মামলায় ১৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ২২ হাজার ১২৭টি ইয়াবা, ৬৪ কেজি ২৭৯ গ্রাম গাঁজা, ১৫৬ লিটার মদ, ২০ বোতল স্কফ সিরাপ, ২৪ ক্যান বিয়ার এবং ১ হাজার ৪৫০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান ও সংশ্লিষ্ট মামলায় একই সময়ে মোট ১৯ হাজার ১২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত