, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রামের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কর্মরত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত