, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

সিটি ব্যাংকের নতুন ‘আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের ভ্রমণ, জীবনযাপন ও দৈনন্দিন ব্যয়ের সুবিধা বাড়াতে নতুন ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালু করেছে সিটি ব্যাংক। কার্ডটি জামানতভিত্তিক ও জামানতবিহীন—দুই ধরনের সুবিধাতেই পাওয়া যাবে। পাশাপাশি দেশে ও বিদেশে লেনদেনের সুযোগ থাকবে।

সিটি ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা ও সিএমইএলসিও মাহিয়া জুনেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে। নতুন কার্ডধারীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রথম তিন মাসের যোগ্য ব্যয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত, অথবা ৫ হাজার টাকার ট্রাভেল লাগেজ ভাউচারের সুবিধা বেছে নিতে পারবেন।

ভ্রমণসুবিধার মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জ ব্যবহারের সুযোগ। প্রাইমারি কার্ডধারী সঙ্গে সর্বোচ্চ দুজন অতিথি নিতে পারবেন। এছাড়া নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে ১২টি পর্যন্ত প্রাইওরিটি পাস লাউঞ্জ ভিজিটের সুবিধাও থাকবে।

কার্ডটির মাধ্যমে আন্তর্জাতিক এটিএম থেকে নগদ উত্তোলনে সিটি ব্যাংকের কোনো ক্যাশ উইথড্রয়াল ফি না নেওয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সেবা, আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের বিভিন্ন হোটেলে সাশ্রয়সহ আরও কিছু ভ্রমণ ও লাইফস্টাইল সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

কার্ডধারীরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচে তিনটি করে মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্ট গিফট ভাউচার, বার্ষিক ফি মওকুফসহ নির্ধারিত সুবিধায় ব্যবহার করা যাবে। পাশাপাশি নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনে সপ্তাহান্তে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ বুফে সুবিধাসহ বিভিন্ন ডাইনিং, শপিং ও লাইফস্টাইল অফারও থাকবে।

তবে এসব সুবিধা সংশ্লিষ্ট শর্ত, যোগ্যতা ও প্রযোজ্য নিয়মের আওতাধীন থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত