, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জাকির হোসেন, দুই পরিবারকে ঢেউ টিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন।

মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে তাঁর পক্ষ থেকে ঢেউ টিন বিতরণ করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউ টিন তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে।

ঢেউ টিন বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের লিগ্যাল অ্যাডভাইজার ইলিয়াস কাজলী, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চন্দনাইশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ তানিম, এম.এ. নোমান শিবলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত