, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অবস্থান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল। তাই এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তাদের দাবি, বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দরের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে বলে তারা মনে করেন।

শ্রমিক নেতাদের দাবি, বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটির কার্যক্রম পরিচালনার সক্ষমতা চট্টগ্রাম বন্দরের রয়েছে। তাই ইজারা প্রক্রিয়া বাতিল করে টার্মিনালটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান জানান তারা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত