, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে লাকসামের নাউটি রেলস্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে।

দুর্ঘটনার কারণে রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরু|//ইতি

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত