, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

ইনস্টাগ্রামে গান পরিবর্তনের নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। ‘রিপ্লেস অডিও’ (Replace Audio) নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে পুরোনো পোস্ট বা ক্যারোসেল পোস্ট মুছে ফেলার প্রয়োজন ছাড়াই যেকোনো সময় সেখানে ব্যবহৃত গান পরিবর্তন করা যাবে।

এতদিন কোনো পোস্টে ব্যবহৃত গান পরিবর্তন করতে হলে সেটি মুছে নতুন করে প্রকাশ করতে হতো। এতে পোস্টে থাকা লাইক, মন্তব্য, শেয়ার এবং ভিউসহ সব ধরনের সম্পৃক্ততার তথ্য হারিয়ে যেত। তবে নতুন ‘রিপ্লেস অডিও’ ফিচারের ফলে গান পরিবর্তন করলেও পোস্টের লাইক, মন্তব্য, শেয়ার বা ভিউয়ের কোনো পরিবর্তন হবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, কনটেন্ট নির্মাতা ও বিভিন্ন ব্র্যান্ডকে তাদের প্রকাশিত কনটেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যেই এই ফিচার চালু করা হয়েছে। এর ফলে জনপ্রিয় পোস্টের সম্পৃক্ততা অক্ষুণ্ন রেখেই প্রয়োজন অনুযায়ী নতুন গান যুক্ত করা যাবে। ব্যক্তিগত পছন্দের পরিবর্তন হলেও সহজেই পুরোনো পোস্টে নতুন অডিও ব্যবহার করা সম্ভব হবে।

ফিচারটি ব্যবহার করতে প্রথমে সংশ্লিষ্ট পোস্টটি খুলতে হবে। এরপর পোস্টের উপরের ডান পাশে থাকা মেনুতে ট্যাপ করে ‘Edit’ অপশনে যেতে হবে। সেখানে ‘Replace Audio’ নির্বাচন করে পছন্দের নতুন গান যুক্ত করা যাবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন ফিচারটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই সবার অ্যাকাউন্টে এটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত