, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

নতুন দামে সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। এর আগে এই তেল ১৯৯ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানানো হয়। পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং আমদানি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে ব্যবসায়ীরা দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে লিটারে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব থাকলেও সরকার তা সীমিত পর্যায়ে রাখার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল।

তবে নতুন সিদ্ধান্তে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাণিজ্য সচিব জানান, বর্তমানে দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো সংকট নেই। আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়েই বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে।

আসন্ন রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এ বিষয়ে তিনি বলেন, সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের ওপর বিষয়টি নির্ভর করবে।

নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত