, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৭৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এদিকে, ১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান সীতাকুণ্ডের বাসিন্দা রাফসুন মোহাম্মদ (২৭)। তিনি চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পরীক্ষায় তার ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ফলে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগে সতর্কতা অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত