, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

অ্যাপেক্স ফুটওয়্যারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি (ERP), আইটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ১৫ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • বিভাগ: ইআরপি (ERP), আইটি
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
  • কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি SAP ABAP Development এবং ERP বাস্তবায়ন বিষয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, প্রাপ্যতা সাপেক্ষে পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত