প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই পদে ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৬ অক্টোবর।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদেই নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী হবে।
পদের তথ্য:
– সিমেন ক্যারিয়ার: ৩২টি পদ, ১৯তম গ্রেড, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা
– অফিস সহায়ক: ৫০৬টি পদ, ২০তম গ্রেড, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা
দুই পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬। সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—দুই পদের লিখিত পরীক্ষা একই দিনে ও একই সময়ে অনুষ্ঠিত হবে।
ইতি/
