, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

এআই নেতৃত্বে নতুন দিগন্ত, ঢাকায় অনুষ্ঠিত হলো এআই মাস্টারি সামিট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পেশাজীবী ও করপোরেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ‘মাইএআই’ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘এআ এআই মাস্টারি সামিট’। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘Leading Bangladesh’s AI Future’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সামিটে দেশের করপোরেট, ব্যাংকিং, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও সরকারি সেবা খাতের শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও নীতিনির্ধারক অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশে এআই নিয়ে আলোচনা এখন কেবল প্রযুক্তি বা করপোরেট বোর্ডরুমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জাতীয় পর্যায়ে নেতৃত্ব, নীতি নির্ধারণ এবং সেবা ব্যবস্থার রূপান্তরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

এর আগে, গত জুনে অনুষ্ঠিত প্রথম ‘এআই মাস্টারি সামিট’-এ ব্যাংকিং, এফএমসিজি, ওষুধ, বিমা ও তৈরি পোশাকশিল্পের শতাধিক শীর্ষ নির্বাহী অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত হয়। দেশের শীর্ষ চাকরির প্ল্যাটফর্ম, বেসরকারি ব্যাংক, জাতীয় সংবাদমাধ্যম, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরাও একই মঞ্চে এআইভিত্তিক ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

সামিটে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (পিআরএল) মো. খলিল উর রহমান, লিডার্স ফোরাম বিডির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং দ্য সিটি ব্যাংকের ব্যাংকার খন্দকার কবির, প্রথম আলো ডিজিটালের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান পিয়াস, বাংলাদেশ পুলিশের ডিআইজি (পিআরএল) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (বিপিএম-বার) এবং ক্লিনিক্যাল ও ইবিসিপি প্র্যাকটিশনার অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান।

এই সামিট ছিল ‘AIPS (AI for Professional Success)’ কর্মসূচির সশরীর আয়োজন। মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরামর্শক মার্ক অনুপম মল্লিকের নেতৃত্বে পরিচালিত দুই মাসব্যাপী এ কর্মসূচির লক্ষ্য দেশের পেশাজীবীদের এআই দক্ষতা বৃদ্ধি করা। এর অনলাইন সেশনে ইতোমধ্যে এক হাজারের বেশি পেশাজীবী অংশ নিয়েছেন এবং শতাধিক করপোরেট কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সামিটে মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক বলেন, প্রথম আয়োজনেই করপোরেট বাংলাদেশের এআই গ্রহণের আগ্রহ স্পষ্ট হয়েছিল। দ্বিতীয় সামিটে বিভিন্ন খাতের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের উপস্থিতি প্রমাণ করে, এআই এখন জাতীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে।

অন্যদিকে, মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও আইবিএর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান বলেন, এআই এখনো বিকাশমান প্রযুক্তি হলেও এর অগ্রগতি অত্যন্ত দ্রুত। যারা এখন থেকেই এআই দক্ষতা অর্জন করছেন এবং যারা অপেক্ষা করছেন, তাদের মধ্যে ব্যবধান প্রতিনিয়ত বাড়ছে। তাই এআইকে কেবল প্রযুক্তিবিদদের বিষয় হিসেবে নয়, বরং প্রতিটি পেশাজীবীর মৌলিক দক্ষতা হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, মাইএআই বাংলাদেশভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা দেশের করপোরেট ও পেশাজীবীদের মধ্যে এআইভিত্তিক সক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করছে। আর আইডিয়ান কনসালটিং কৌশলগত পরামর্শ, এআই প্রশিক্ষণ ও থট লিডারশিপ নিয়ে কাজ করা একটি ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত