, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

দেশের বৃহত্তম সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা দিয়ে থাকে। হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন এই দায়িত্বের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বয় ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত