চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে হেফাজতে নেয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহ হত্যা মামলায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে রহস্য ও নানা প্রশ্ন রয়েছে। প্রায় ২৯ বছর পর গত বছর আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুনভাবে তদন্তের পথ তৈরি হয়। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হলো।
ইতি/
