, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

গ্যাস সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও চাপে পড়েছে। মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী একটি জাহাজ ফিরে যাওয়ায় ১৫ আগস্টের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সামিটের এলএনজি টার্মিনাল থেকে স্বাভাবিক সময়ে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে তা কমে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

ফলে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থায়।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এলএনজি গ্রহণ ও গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট এফএসআরইউ সচল হওয়া জরুরি। টার্মিনাল মেরামতের কাজ শেষ করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে মেরামতকাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত