
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) বাংলাদেশ তাদের ঢাকা অফিসে ‘প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট (এডুকেশন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা ইউনিটে SC4 গ্রেডের নন-স্টাফ (Non-Staff) এই পদে চুক্তিভিত্তিক পূর্ণকালীন কর্মী নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া জাতিসংঘের কোনো সংস্থা বা দাতা-অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক।
দায়িত্ব ও কাজ
নির্বাচিত প্রার্থীকে প্রকল্পের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ, দরপত্র আহ্বান, বিড মূল্যায়ন, চুক্তি প্রস্তুত, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয়সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ এবং অডিট-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করতে হবে।
চাকরির ধরন ও বেতন
পদটি প্রাথমিকভাবে ১২ মাসের চুক্তিভিত্তিক। কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন SC4 গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী, এ গ্রেডে মাসিক বেতন প্রায় ৮৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ইউনেসকোর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতি/

