, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

ডনের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ডনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান। দীর্ঘদিন পর ২০২৫ সালের অক্টোবরে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

তবে মামলার অভিযোগ এখনো বিচারাধীন; আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো আসামিকে আইনগতভাবে অপরাধী হিসেবে গণ্য করা যায় না

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত