, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে সাগরে পড়ে নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ স্টিভেডোর, চলছে উদ্ধার অভিযান

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি ক্রিমসন গ্রেস থেকে তিনি সাগরে পড়ে যান।

ঘটনার পরপরই নিখোঁজ ইয়াসিনকে উদ্ধারে অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।

উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট যুক্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে আশপাশে থাকা জলযানগুলোকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও স্টেশন থেকে ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সাগরের স্রোতের কারণে উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়াসিনের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, ‘ক্রিমসন গ্রেস’ একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার। জাহাজটির IMO নম্বর 9782261।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত